ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের চেয়ারপারসন ড. মোশাররফ

author
যাযাসি ডেস্ক

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬ রাত ৯:০২
ad003
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কন্নোয়ন, পারস্পরিক সহযোগিতা এবং সংসদীয় সম্পৃক্ততাকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে প্রবীণ রাজনীতিক ড. খন্দকার মোশাররফ হোসেনকে চেয়ারপারসন করে ১০ সদস্য বিশিষ্ট বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপ গঠিত হয়েছে।

বাংলাদেশ সংসদ সচিবালয়ে আলোচনা শেষে জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমেদ এই সিদ্ধান্ত নিয়েছেন।

সংসদ সচিবালয়ের সহকারী সচিব মো. ইকবাল বাশারের (১৩ জুলাই) সই করা এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে।

নবগঠিত বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের সদস্যরা হলেন, বিএনপির মো. শহিদুল ইসলাম এমপি (ফরিদপুর-৪), মো. হাসান রাজিব প্রধান এমপি (লালমনিরহাট-১), মো. খালেদ হোসেন মাহবুব এমপি (ব্রাহ্মণবাড়ীয়া-৩), শাকিলা ফারজানা এমপি (সংরক্ষিত মহিলা আসন-৮), জাহরাত আদিব চৌধুরী এমপি (সংরক্ষিত মহিলা আসন-২৭), মাহমুদা হাবিবা এমপি (সংরক্ষিত মহিলা আসন-১৩), জামায়াতে ইসলামীর মুহাম্মদ নাজিবুর রহমান এমপি (পাবনা-১) ও মো. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি (যশোহর-২) এবং এনসিপির মো. আবুল হাসানাত এমপি (কুমিল্লা -৪)।

নবগঠিত বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের চেয়ারপারসন বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন একাধিক মেয়াদে বাংলাদেশ চীন মৈত্রী সমিতির সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন।

দুই দেশের সম্পর্কন্নোয়নে ড. খন্দকার মোশাররফ নিরলসভাবে কাজ করেছেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT