ঢাকা | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ইং | ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মপাশা থানার এসআই শরীফুল ইসলাম জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে পুরস্কৃত

author
ধর্মপাশা- মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬ ভোর ৪:৪৬
ad003
সুনামগঞ্জের ধর্মপাশা থানার এসআই শরীফুল ইসলামকে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়েছে।

বুধবার দুপুর  ১২টার দিকে সুনামগঞ্জ পুলিশ লাইন্স হলরুমে অনুষ্ঠিত কল্যাণ সভায় এসআই শরীফুল ইসলামের হাতে একটি ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন। 

এ সময়  উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার, সুনামগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, জগন্নাথপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো.রফিকুল ইসলাম, ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মুরসালিন, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার এস এম ফজলে রাব্বী রাজিব,ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সহিদ উল্যা প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT