ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যারাডোনাকে জয় উৎসর্গ করে মেসির বার্তা

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬ ভোর ৪:৫১
ad003
ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ে ওঠার পর কিংবদন্তি দিয়েগো আরমান্দো ম্যারাডোনার স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন আর্জেন্টািইন অধিনায়ক লিওনেল মেসি।

টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, এই জয় তিনি ম্যারাডোনাকে উৎসর্গ করছেন। সাংবাদিক মাতিয়াস পেলিচিওনি ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার পরা জার্সির একটি প্রতিরূপ মেসির হাতে তুলে দিলে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, নিঃসন্দেহে ওপর থেকে দিয়েগো আজকের জয় দারুণভাবে উপভোগ করছে। আজকের দিনটা তার জন্য খুবই বিশেষ ছিল। তাকে এই আনন্দটা দিতে পেরে ভালো লাগছে। এটাও ওর জন্য একটি উপহার।

৪০ বছর আগে ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনা ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় পারফরম্যান্স উপহার দিয়েছিলেন। সেই ম্যাচে তার 'হ্যান্ড অব গড' গোল এবং পরের অসাধারণ একক নৈপুণ্যের গোল আজও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে বিবেচিত হয়।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ ঘিরে সেই স্মৃতিই নতুন করে ফিরে আসে। গোল না পেলেও আর্জেন্টিনার দুই গোলেই গুরুত্বপূর্ণ অবদান রাখেন মেসি। তার নেতৃত্বেই নাটকীয় লড়াই শেষে ফাইনালের টিকিট নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।

তিনি বলেন, জাতীয় সংগীতের সময় বিশেষ কিছু অনুভব করেছি। দর্শকদের কণ্ঠ ধীরে ধীরে আরও জোরালো হয়ে ওঠে। আমরা একে অপরের দিকে তাকিয়ে বুঝতে পারছিলাম, এটা শুধু একটি ফুটবল ম্যাচ নয়। কখনও কখনও আবেগ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়, আর সেই অনুভূতি নিয়েই আমরা ম্যাচটি খেলেছি।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT