ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় ছাত্রশক্তি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে এহসানুল করিম তানজিল

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬ সকাল ৬:৫৭
ad003
জাতীয় ছাত্রশক্তির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ কমিটির এক বছরের জন্য অনুমোদিত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের সই করা অফিসিয়াল প্যাডে কমিটি প্রকাশ করা হয়।

ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মো. নূর আলম হাসান। আর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী যাবের বিন নূর এবং মুখ্য সংগঠক হিসাবে দায়িত্ব পেয়েছেন আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম্যাকানিকাল ইঞ্জিনিয়ারিং ডিপার্ট্মেন্টের এহসানুল করিম তানজিল। 

এ ছাড়া কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারহানা বুশরা তমি ও তামিম আরাফাতী। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন মো. আব্দুল্লাহ আল নোমান ও আব্দুল্লাহ আল ফয়সাল আহমেদ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT