হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৬ নং কাগাপাশা ইউনিয়নের হায়দারপুর কমিউনিটি ক্লিনিকে গতকাল বুধবার নিয়মিত ইপিআই (Expanded Programme on Immunization) সেশন অনুষ্ঠিত হয়েছে। সেশনটিতে শিশু ও গর্ভবতী মায়েদের টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়। এতে স্থানীয় অভিভাবকদের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
উক্ত ইপিআই সেশনে উপস্থিত ছিলেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাদিকুর রহমান, পরিবার পরিকল্পনা পরিদর্শক আশুতোষ চৌধুরী, সিএসসিপি তৃপ্তি দাস এবং পরিবার কল্যাণ সহকারী সুলেখা বেগম।
স্বাস্থ্যকর্মীরা জানান, শিশুদের রোগ প্রতিরোধে টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত ইপিআই সেশনের মাধ্যমে শিশুদের বিভিন্ন প্রতিরোধযোগ্য রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করা সম্ভব। স্থানীয়রা এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।