ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় পানির তোড়ে নির্মাণাধীন সেতুর বিকল্প সড়ক ভেঙ্গে যোগাযোগ বন্ধ

author
আখাউড়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬ সকাল ৮:৫৯
ad003
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া-কসবা আঞ্চলিক সড়কের আখাউড়া উপজেলার মনিয়ন্দ  কাকিনা খালের উপর নির্মাধীন  সেতুর পাশের বিকল্প সড়ক ভেঙ্গে যান চলাচল ও যোগাযোগ বন্ধ হয়ে গেছে।  টানা কয়েক দিনের বৃষ্টির পানি ও ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢলের পানির স্রোতে মঙ্গলবার দিনগত রাত ৩ টার দিকে বিকল্প কিছু অংশ ভেঙে যায়। 

এতে দুর্ভোগে পড়েছে এ পথে চলাচলকারী হাজারও মানুষ। গত প্রায় দেড় বছর আগে সেতুটি দেবে গেলে নতুন সেতু নির্মাণ শুরু হয়। সেতুটির দৈর্ঘ্য ৩০ মিটার এবং প্রস্থ ১৮ ফুট। 

বুধবার বিকাল ৪ টার দিকে সরজমিনে  গিয়ে দেখা গেছে  বিকল্প সড়কের প্রায় বিশ ফুট অংশ পানির তীব্র স্রোতে ভেঙ্গে গেছে। যানবাহন ৪/৫ কিলোমিটার ঘুরে  গ্রামের ভিতর দিয়ে যাতায়াত করছে সাধারণ মানুষ প্রয়োজনে ঘুরে আসা যাওয়া করছে। 

স্থানীয়রা জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার  মানুষের যাতায়াত। এই সেতুর বিকল্প সড়কটি ভেঙ্গে যাওয়ায়  আখাউড়া-কসবাসহ উপজেলার মোগড়া, মনিয়ন্দ ইউনিয়নের হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়েছে। এতে করে প্রায় ৪/৫  কিলোমিটার এলাকা ঘুরে যাতায়াত করতে হচ্ছে। এতে সময় ও অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে। 

আখাউড়া কৃষি অফিসে কর্মরত মোঃ সাইফুল ইসলাম বলেন আমার বাড়ি কসবা উপজেলায়। আমি এই সড়ক দিয়ে যাতায়াত করি। বিকল্প সড়কটি ভেঙ্গ যাওয়ায় বিপাকে পড়েছি। অনেক ঘুরে যাতায়াত করতে হচ্ছে। 

সাদেক মিয়া নামে আরেক যাত্রী বলেন, আমি ময়মনসিংহ থেকে এসেছি।  কসবা যাওয়ার জন্য।  এখানে এসে দেখি রাস্তা বন্ধ।  এখন সমস্যায় পড়েছে। অনেক ঘুরে যেতে হবে। 
সেতুর নির্মাণকারী ঠিকাধারী প্রতিষ্ঠানের ম্যানেজার মাসুম মিয়া বলেন গত রাতে পানির স্রোতে সড়কটি ভেঙে গেছে। পানি কমলে আবার সড়ক নির্মাণ করা হবে। 

উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম সুমন বলেন, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানির স্রোতে বিকল্প সড়কটি ভেঙ্গে গেছে। পানি নেমে গেলে পুনরায় সড়ক নির্মাণ করা হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT