ঝিনাইদহের কালীগঞ্জে পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষা, ভোক্তা অধিকার নিশ্চিতকরণ এবং তরুণদের দক্ষতা উন্নয়নে একদিনে তিনটি গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৫ জুলাই) উপজেলার চিত্রা নদীর হেলা, ফয়লা, ফরাশপুর ও চাপরাইল এলাকায় অবৈধভাবে স্থাপিত চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নদী থেকে ৫০টি চায়না দুয়ারি জাল (প্রায় ৬৫০ মিটার) এবং একটি অবৈধ বাঁধ অপসারণ করা হয়। পরে জব্দ করা জাল ঘটনাস্থলেই পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, পুলিশ প্রশাসনের সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।