শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের প্রতিবাদসহ আইসিটি ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে সদর উপজেলার মজুচৌধুরীর হাট সড়ক ও রামগতি উপজেলায় এ মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা।
মিছিলগুলোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলো প্রতিবেদকের হাতেও এসেছে। লক্ষ্মীপুর পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জায়েদ ইবনে মিরাজের ব্যানারে সদর উপজেলার মজুচৌধুরীর হাট সড়কে ১০-১২ জন নেতাকর্মী মিছিল করেন। এছাড়া রামগতি উপজেলায় প্রত্যন্ত এলাকায় উপজেলা ও কলেজ ছাত্রলীগের ব্যানারে মিছিল করা হয়।
এছাড়া রমাগতি উপজেলায় ছাত্রলীগ মিছিল করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, মিছিলের বিষয়টি শুনেছি। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।