ঢাকা | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ইং | ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে পানিতে ডুবে চার শিশু শিক্ষার্থীর প্রানহানি

author
নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬ সকাল ১০:৩৭
ad003
নরসিংদীর রায়পুরায় নদীতে গোসলে নেমে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চান্দেরকান্দী ইউনিয়নের বড়কান্দা এলাকার কাকন নদীতে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো-  বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), একই এলাকার রুবেল মিয়ার মেয়ে জান্নাত ইসলাম (৯), রুবেল মিয়ার মেয়ে আশেয়া (৯) এবং বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। তারা সবাই স্থানীয় গাউছিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরে মাদ্রাসা থেকে ৬-৭ জন শিশু শিক্ষার্থী কানন নদীতে গোসলে যায়। এ সময় একজন তলিয়ে গেলে তাকে বাঁচানোর চেষ্টাকালে অন্যরা পানিতে ডুবে যায়। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে দৌড়ে এসে তিন শিশুকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ সময় আরও দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয় এবং একজন শিশু নিখোঁজ রয়েছে। এছাড়া এসব শিশুর মধ্যে আরো একজন বাসায় নেয়ার পর মারা যায়।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকাল অফিসার ডা. আশরাফুর রহমান বলেন,  আমাদের এখানে (হসপিটালে) তিনজনকে মৃত অবস্থায় আনা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT