চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শিলকূপে ইউনিয়নে বন্যার্তদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন খুলশী ক্লাব লিমিটেড।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার শীলকূপ মনকিচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যার্তদের মাঝে নগদ ৬ লক্ষ টাকা বিতরণ করা হয়। পরে বানভাসি মানুষের বাড়ি বাড়ি গিয়ে সে সব নগদ অর্থ পৌঁছে দেওয়া হয়।
এ সময় বিতরণকালে উপস্থিত ছিলেন খুলশী ক্লাব লিমিটেডের সদস্য ও সমাজসেবক আলহাজ্ব নাছির উদ্দিন, খুলশী ক্লাব লিমিটেডের ফাইন্যান্স সেক্রেটারি ইঞ্জিনিয়ার সামসু উদ্দিন, ক্রীড়া সম্পাদক নুরুল আবছার, অবসরপ্রাপ্ত এডিসি জসিম উদ্দিন, শীলকূপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী, খুলশী ক্লাবের ম্যানেজার ইমতিয়াজ ইউছুফ, বিএনপি নেতা জহিরুল ইসলাম, বাহাদুর আলম হিরণ প্রমুখ।'
খুলশী ক্লাব লিমিটেডের ফাইন্যান্স সেক্রেটারি ইঞ্জিনিয়ার সামসু উদ্দিন বলেন, 'সাম্প্রতিক বন্যায় বাঁশখালীর অনেক মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে খুলশী ক্লাব লিমিটেড ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। এই সহায়তা হয়তো তাদের সব ক্ষতি পূরণ করতে পারবে না, তবে দুর্দিনে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে। ভবিষ্যতেও মানবিক যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।'