কক্সবাজারের টেকনাফে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস’ ২০২৬ উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিবস উপলক্ষে একটি প্রোগ্রাম উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এ সময় প্রোগ্রামের শুরুতে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
টেকনাফ উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সোহরাব হোসেনের সঞালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম অনীক চৌধুরী।
বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আতিকুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ নুর হোসেন সিদ্দিকী, সাংবাদিক গিয়াস উদ্দিন ভুলু, ইসলামী আন্দোলন টেকনাফ উত্তর শাখার সভাপতি আব্দুল খালেক নিজামী, টেকনাফ উপজেলা এনসিপির যুগ্ন সমন্বয়কারী বাহা উদ্দিন।
উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর পৌরসভা সভাপতি রবিউল আলম, ছাত্র প্রতিনিধি মোঃ ইয়াসিন আরফাত, যুব শক্তি টেকনাফ উপজেলার আহবায়ক আর কে রায়হান প্রমূখ।
অন্যদিকে দিবস উপলক্ষে উপজেলার সকল মসজিদে দোয়া মাহফিল ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচিতে বক্তারা জুলাই শহিদদের আত্মত্যাগের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহবান জানান।