ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

author
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬ সকাল ১১:১২
ad003
সারা দেশের মত কক্সবাজারের টেকনাফে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে বলে জানা গেছে। 

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার ব্লক ২নং ওয়ার্ডের পূর্ব পাড়াতে এ কার্যক্রমের উদ্বোধন করেন হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আলী। 

উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির। 

এছাড়াও উপ-সহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, নাজিম উদ্দীন, ২নং ওয়ার্ডের মেম্বার বেলাল উদ্দিন, বিএনপি নেতা জানে আলম সহ অনেকে উপস্থিত ছিলেন। 

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া নির্বাচনি ইশতেহার মতে উক্ত কার্যক্রম চলছে। তারই ধারাবাহিকতায় ১,২,৩ নং ওয়ার্ডে এ কার্যক্রম শুরু হয়েছে যা আগামী ৫ আগস্ট পর্যন্ত চলবে। টেকনাফ উপজেলার প্রায় ৪৫,০০০ কৃষক পর্যায়ক্রমে উক্ত কার্যক্রমের আওতায় আসবে বলে উপজেলা কৃষি অফিস হতে জানা যায়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT