ঢাকা | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ইং | ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষেতলালে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

author
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬ দুপুর ২:০৮
ad003
জয়পুরহাটের ক্ষেতলালে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে জুলাই আন্দোলনের চেতনা, শহীদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল করিম, উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ হাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ওবায়দুর রহমান, ক্ষেতলাল টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আলী হাসান মোক্তা এবং পৌর জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মীর স্বয়ন।

বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ ও চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT