ঢাকা | বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ইং | ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমান সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করতে কাজ করছেন: এমপি শান্ত

author
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬ বিকেল ৪:১২
ad003
মানিকগঞ্জ-২ আসনের এমপি ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুসৃত পথ ধরে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সকল ধর্মের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে মানিকগঞ্জের সিংগাইর ও জয়মন্টপ এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব) শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত আরও বলেন, সরকার প্রধান তারেক রহমান দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বাংলাদেশ কোনো নির্দিষ্ট ধর্মের রাষ্ট্র নয়; এটি সব ধর্মাবলম্বী মানুষের দেশ।

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে ধর্মকে কেন্দ্র করে বিভাজনের চেষ্টা করা হলেও সরকার সেই পথে বিশ্বাস করে না। বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য।

শান্ত বলেন, মহান স্বাধীনতাযুদ্ধে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই একসঙ্গে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। সেই সম্প্রীতির বন্ধন নষ্ট করতে একটি অপশক্তি বারবার চেষ্টা করছে। এ ধরনের অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

রথযাত্রা উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুন্নাহার পপি, থানার ওসি মো: মাজহারুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: আলাউদ্দিন ও পূজা উৎযাপন কমিটির আহ্বায়ক ডা: সজিব কুমার সাহা  প্রমূখ।

এছাড়া এদিন উপজেলার বায়রা ইউনিয়নের হালদার পাড়া কেন্দ্রীয় কালীখোলা নাট মন্দিরের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত তিনি।

এসময় থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খান মো: হাবিবুল আলম, আব্দুল মান্নান, আমজাদ হোসেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান জাহিনুর রহমান সৌরভ, উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক নজরুল ইমলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক রিয়াজুল ইসলাম, সিংগাইর সরকারি কলেজের প্রভাষক জগদীশ চন্দ্র মালো, বেণী মাধব সরকার, পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব শ্রী রাজ কুমার রায়, উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সদস্য সচিব ইসমাইল হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম, সদস্য সচিব মাহমুদুল হাসান গোলাপসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT