ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে ২ বিজিবি’র অভিযানে ৮০ হাজার ইয়াবা উদ্ধারসহ আটক ১

author
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৬ সকাল ৫:৫৮
ad003
টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধীনস্থ সী-বীচ বিওপি সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে বিশেষ যানবাহন তল্লাশি অভিযান পরিচালনা করে ০১ জন আসামি সহ ৮০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, মাদকের একটি বড় চালান প্রাইভেটকারযোগে টেকনাফ হতে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে কক্সবাজারের দিকে নিয়ে যাওয়া হতে পারে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় সী-বীচ বিওপি সংলগ্ন চেকপোস্টের মাধ্যমে মেরিন ড্রাইভ সড়কে যানবাহন তল্লাশি ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। পরিকল্পনা মোতাবেক বিজিবি’র আভিযানিক দল আনুমানিক ২টা থেকে উক্ত এলাকায় নিয়মিত তল্লাশির পাশাপাশি বিশেষ যানবাহন তল্লাশি কার্যক্রম পরিচালনা করে।

পরে আনুমানিক ৩.৩০ টায় টেকনাফ হতে আগত একটি সাদা রঙের প্রাইভেটকার (করোলা ক্রস) সী-বীচ বিওপি সংলগ্ন চেকপোস্টে পৌঁছালে বিজিবি’র আভিযানিক দল গাড়িটি থামিয়ে তল্লাশি করে। তল্লাশিকালে চালকের আচরণ সন্দেহজনক প্রতীয়মান হওয়ায় কর্তব্যরত বিজিবি সদস্যরা গাড়িটি অধিকতর তল্লাশি করেন। এক পর্যায়ে প্রাইভেটকারটির নিচে বিশেষভাবে তৈরি অতিরিক্ত ০২টি লোহার চারকোনা বক্সের ভিতর হতে ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় প্রাইভেটকারের মালিককে ঘটনাস্থল হতে আটক করা হয়।

জব্দকৃত মালামাল হলো- ইয়াবা ট্যাবলেট - ৮০,০০০ পিস, প্রাইভেটকার (করোলা ক্রস) - ০১টি, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন - ০১টি, আইফোন - ০১টি, নগদ টাকা - ৭,৮০০ টাকা।

আটককৃত ব্যক্তি হল, ইমন হোছাইন (২৮), পিতা- কবির আহমদ, মাতা- মোছাঃ মোমেনা খাতুন, গ্রাম- ডেইল পাড়া (৬ নং ওয়ার্ড), ডাকঘর- টেকনাফ, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।

টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, অবৈধ পণ্য পাচার এবং সীমান্ত এলাকায় সংঘটিত অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। মাদক ও সীমান্ত অপরাধ দমনে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্টভিত্তিক তল্লাশি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আটককৃত আসামি এবং জব্দকৃত মাদকদ্রব্য নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT