যশোরে শার্শায় জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়াম এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে ওয়াহিদ'এ সভাপতিত্বে প্রধান অতিথি ৮৫ যশোর (শার্শা)আসনের সংসদ সদস্য মুহাম্মদ আজীজুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন,শার্শা থানার তদন্ত অফিসার (ওসি তদন্ত) শাহ্ আলম,উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো.খায়রুজ্জামান মধু,উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির,জুলাই শহিদ আব্দুল্লাহ পিতা আব্দুল জব্বার,উপজেলা নির্বাচন অফিসার সৌমেন বিশ্বাস ছন্দ,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসার নূর ইসলাল,উপজেলা সমবায় অফিসার আব্দুর রাশেদ,উপজেলা সমাজসেবা অফিস মেহেদী হাসান,উপজেলা আইসিটি অফিসার শুভেন্দু হালদার,শার্শা পল্লি বিদ্যুৎ ডিজিএম দেবাশীষ,শার্শার পুটখালী ইউনিয়নের প্রশাসক জাহিদুল ইসলাম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ,গণমাধ্যমকর্মী ও ছাত্র প্রতিনিধিরা।
আলোচনা সভা শেষে বেনাপোল কৃতী সন্তান শহীদ আব্দুল্লাহ সহ সব জুলাই শহীদের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এমপি মুহাম্মদ আজীজুর রহমান দোয়া মাহফিল পরিচালনা করেন।