ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই শহীদ দিবস ও আবু সাঈদ স্মরণে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

author
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৬ সকাল ১১:২০
ad003
ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই শহীদ দিবস ও জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের সুর স¤্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে  অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরু সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর মাওলানা মোবারক হোসেন আকন্দ।

জেলা এনডিএফের সভাপতি ডাঃ আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, খেলাফত মজলিশের  কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহসিনুল হাসান, জুলাই আন্দোলনে আহত সিরাজুল ইসলাম, ডা. ফরিদুল ইসলাম, জেলা জামায়াতের অফিস সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান, যুব ও আইন সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, আইসিটি সম্পাদক রাজিবুল হাসান বাপ্পী এবং জেলা  ছাত্র শিবিরের সভাপতি জুলফিকার হায়দার রাফি।

আলোচনা সভায় বক্তারা অভিযোগ করেন, জুলাই আন্দোলনের প্রত্যাশা অনুযায়ী ‘জুলাই সনদ’ বাস্তবায়নে কাঙ্খিত অগ্রগতি দেখা যাচ্ছে না। তারা জুলাই আন্দোলনের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে দ্রæত পদক্ষেপ গ্রহনের দাবি জানান।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোবারক হোসেন আকন্দ বলেন, জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদের আত্মত্যাগ দেশের গণআন্দোলনে নতুন গতি এনে দেয়। তাঁর শাহাদাতের পর আন্দোলন আরো বেগবান হয় এবং শেষ পর্যন্ত স্বৈরাচারের পতনের পথ তৈরি হয়। এই আন্দোলনে অসংখ্য ছাত্র-জনতা জীবন দিয়েছেন, অনেকেই আহত হয়েছেন। 

তিনি বলেন, বর্তমান সরকারের উচিত জুলাই আন্দোলনের শহীদ পরিবারের যথাযথ পুনর্বাসন, আহতদের উন্নত চিকিৎসা ও আর্থিক সহায়তা নিশ্চিত করা। একই সাথে জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাকান্ডের নিরপেক্ষ বিচার এবং শহীদ ওসমান হাদিসহ সব হত্যার বিচার  দ্রুত সম্পন্ন করা।

আলোচনা সভায় জুলাই আন্দোলনের আহত যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT