চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে ৭২ বোতল স্কাফ ও ৫৮ বোতল উইনকেরেক্সসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্প।
শুক্রবার (১৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন জীবননগর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. মিজানুর রহমান ওরফে মিজু (৫০)। তিনি জীবননগর উপজেলার পুরাতন তেতুলিয়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, অভিযানের সময় তার কাছ থেকে ৭২ বোতল স্কাফ ও ৫৮ বোতল উইনকেরেক্স উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জীবননগর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন বলেন, মাদকের বিরুদ্ধে র্যাবের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি, অবৈধ অস্ত্রধারী এবং হত্যা-ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িতদের বিরুদ্ধেও র্যাবের অভিযান চলমান থাকবে।