ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৬০ হাজার ইয়াবা উদ্ধার করল ৬৪ বিজিবি

author
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৬ সকাল ৭:৫১
ad003
উখিয়া ৬৪ বিজিবি’র জীম্বংখালী বিওপির টহল দল কর্তৃক মালিকবিহীন ১,৮০,০০,০০০ টাকা মূল্যের ৬০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

আজ শনিবার (১৮ জুলাই) উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল আনুমানিক ১০.০৫ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধীনস্থ জীম্বংখালী বিওপি’র বিশেষ টহল দল দায়িত্বপূর্ন এলাকার ইশাকের ঘের নামক স্থান দিয়ে ০২ জন সন্দেহভাজন ব্যক্তিকে মায়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে পেয়ে বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করে এবং অনুপ্রবেশকারীদের ধাওয়া করে। পরবর্তীতে চোরাকারবারীরা বিজিবিকে লক্ষ্যে করে ফায়ার করলে আত্মরক্ষার্থে বিজিবি ফাঁকা ফায়ার করায় তাদের হাতে থাকা পোটলা ফেলে রেখে দ্রুত দৌড়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়। উক্ত স্থানে তল্লাশি চালিয়ে এ ইয়াবাগুলো উদ্ধার করা হয়। অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি। 

উখিয়া বিজিবি’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। 

বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবি দীর্ঘদিন ধরেই সীমান্ত নিরাপত্তা বজায় রাখা, মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে সাফল্য অর্জন করে আসছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT