ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাইয়ে গাঁজা সেবনের দায়ে ২ যুবকের কারাদণ্ড ও জরিমানা

author
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৬ সকাল ৮:৪৫
ad003
নওগাঁর আত্রাইয়ে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে দুই যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে আত্রাই থানাধীন সুইপার কলোনীর পাশে তুলা পট্টি এলাকায় অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করা হয়। ​দণ্ডপ্রাপ্ত যুবকেরা হলেন, উপজেলার পারকাসুন্দা গ্রামের আহম্মেদ আলীর ছেলে মোঃ জহুরুল (১৯) এবং আমরুল কসবা গ্রামের মোঃ জিয়ারুলের ছেলে মোঃ মনির (১৯)।

​আদালত সূত্রে জানা যায়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানাধীন সুইপার কলোনীর পাশে তুলা পট্টি এলাকায় মাদকবিরোধী একটি অভিযান চালানো হয়। সেখানে প্রকাশ্য স্থানে বসে গাঁজা সেবন করা অবস্থায় জহুরুল ও মনিরকে হাতেনাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করেন।

​ভ্রাম্যমাণ আদালত ও মোবাইল কোর্ট পরিচালনা করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন সহকারী প্রশাসনিক অফিসার মোঃ আহসান হাবিব নাঈম এবং আত্রাই থানা পুলিশের একটি চৌকস দল।

আত্রাই ​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.  মনিরুজ্জামানের তার  বক্তব্য বলেন,  মাদকের বিরুদ্ধে আমাদের এই অবস্থান জিরো টলারেন্স। তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের এই ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, আইন অমান্য করলে কোনো ছাড় দেওয়া হবে না।

​আত্রাই থানার (ওসি) মোঃ মাহবুব আলম বলেন, আটককৃত দুই যুবককে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাদকবিরোধী তৎপরতা জোরদার করা হয়েছে।দণ্ডপ্রাপ্ত আসামিদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আত্রাই উপজেলাকে সম্পূর্ণ মাদক মুক্ত করতে আমাদের পুলিশি অভিযান আগামীতেও চলমান থাকবে। ​

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT