ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে কালীগঞ্জে বৃক্ষরোপণ

author
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৬ সকাল ৯:৪৪
ad003
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ঝিনাইদহের কালীগঞ্জে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে এ কর্মসূচির আয়োজন করেন উচ্চকণ্ঠ নিউজের প্রধান সম্পাদক ও সানিকা রুহি রিসোর্ট-এর স্বত্বাধিকারী আনোয়ারুল ইসলাম রবি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের গণমানুষের নেতা ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ।

প্রধান অতিথির বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি দেশ ও পরিবেশ রক্ষার একটি গণআন্দোলন। তিনি সকলকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তা পরিচর্যার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন, পৌর বিএনপি নেতা কামরুল ইসলাম মুন্সি, সোহরাব হোসেন রাজু, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান আলী খোকন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে কালীগঞ্জের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বিশিষ্ট সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষরোপণ শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের অঙ্গীকার। তাই পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন এবং সমাজের সর্বস্তরের মানুষের প্রতি সবুজ বাংলাদেশ গড়ার এই উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT