ঢাকা | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ইং | ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে আকাশলীনা পৌর উদ্যানে বৃক্ষরোপন কর্মসূচি

author
শেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৬ সকাল ১০:৩২
ad003
শেরপুর শহরে মূল প্রবেশদ্বার  থেকে বের হওয়ার পথে আমনকুড়া খালের দীর্ঘদিনের আবর্জনার স্তূপ এবং  শেরপুর বাসীর জন্য এক বিব্রতকর ও দুঃখজনক দৃশ্য। বছরের পর বছর ধরে এটি শুধু শহরের সৌন্দর্যই নষ্ট করেনি, বরং পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্যও ছিল একটি বড় উদ্বেগের কারণ।

অবশেষে সেই শেরপুর শহরে মূল প্রবেশদ্বার আবর্জনার স্তূপ পরিস্কার পরিছন্ন করে  আকাশলীনা  নামে পৌর উদ্যান নামে বৃক্ষরোপন করলেন শেরপুর  জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার ।  নগরবাসীর  দুর্ভোগের অবসান হতে চলেছে। শেরপুর পৌরসভার মহৎ উদ্যোগ ও বাস্তবায়নে আমনকুড়া খাল এলাকায় নির্মিত হচ্ছে শেরপুরের সর্ববৃহৎ  আকাশলীনা পৌর উদ্যান'।

 ১৮ জুলাই শনিবার -বৃক্ষরোপণের মাধ্যমে এই মহতী উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন  জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন  এবং আমন্ত্রিত অতিথি ছিলেন শেরপুর জেলা পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম  ।

 এ সময় উপস্থিত ছিলে শেরপুর প্রেস ক্লাবের সাধারণ  ও পৌর নির্বাহী কর্মকর্তা ও  গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

 শহরের একটি অপরিচ্ছন্ন ও অবহেলিত স্থান রূপ নিচ্ছে সবুজ, জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা-আকাশলীনা  নামে পৌর উদ্যান  । মনোরম ও দৃষ্টিনন্দন পরিবেশে। এটি শুধু শেরপুর শহরের সৌন্দর্যই বৃদ্ধি করবে না, বরং নাগরিকদের বিনোদন, সুস্থ অবসরযাপন ও পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর জন্য একটি আধুনিক উন্মুক্ত স্থান হিসেবে গড়ে উঠবে।

'আকাশলীনা পৌর উদ্যান' হবে শেরপুরের নতুন পরিচয়, নতুন গর্ব এবং একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ার অনন্য মাইলফলক। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT