ঢাকা | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ইং | ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত

author
নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৬ সকাল ১০:৫৯
ad003
নরসিংদীর শিবপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

শনিবার (১৮ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের বাজনাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, শিবপুরের আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী স্বাধীন (১৯) ও নাফিস (২২)। নাফিজের বাড়ি নরসিংদী সদর উপজেলার হাজিপুর গ্রামে এবং স্বাধীনের বাড়ি পার্শ্ববর্তী  বাদুয়ারচর পুরানপাড়ায়।

পুলিশ ও নিহতের বন্ধুরা জানায়, আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজে। শনিবার তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিলো। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলো। বাজনাব এলাকায় পৌঁছলে শিবপুরগামী একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের সঙ্গে  মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী দুই পরীক্ষার্থী সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন এবং শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

শিবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হসপিটালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অপরদিকে, একই দিন সকালে মনোহরদীর পুড়াদিয়া-বেলাবো সড়কের রাধাখালী বৃজ এলাকায় নছিমন উল্টে চালক শাওন (৩০) নিহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে জীবিকার সন্ধানে নছিমন নিয়ে মনোহরদী উপজেলা থেকে বেলাবোর উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথে রাধাখালী বৃজের কাছাকাছি পৌঁছালে হঠাৎ গাড়ির একটি চাকা খুলে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শবর্তী একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই শাওনের মৃত্যু হয়।

নিহত শাওন মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের ব্রাহ্মণেরগাঁও গ্রামের ফারুক হোসেনের ছেলে। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT