ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লজ্জার রেকর্ড আর্জেন্টিনার

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬ সকাল ৫:১৭
ad003
ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে একটিও শট নিতে পারেনি লিওনেল স্কালোনির দল, যা বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। শুধু তাই নয়, অতিরিক্ত সময়ের ১৫ মিনিটও, অর্থ্যাৎ ১০৫ মিনিট পর্যন্ত কোনো শট নিতে পারেনি তারা।

অতিরিক্ত সময়ের প্রথম ১৫ মিনিট-অর্থাৎ ১০৫ মিনিট পর্যন্তও কোনো শট নিতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। এর মাধ্যমে বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে প্রথম দল হিসেবে ১০৫ মিনিট পর্যন্ত শট নিতে ব্যর্থ হওয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছে আর্জেন্টিনা।

স্পেনের শক্তিশালী প্রেসিং, বল দখলের আধিপত্য এবং সংগঠিত রক্ষণভাগের সামনে পুরো ম্যাচজুড়েই কার্যকর কোনো আক্রমণ গড়ে তুলতে পারেনি আর্জেন্টিনা।

প্রথমার্ধেও আর্জেন্টিনা ছিল শটহীন। ১৯৬৬ সালের পর বিশ্বকাপে এটাই প্রথমবার কোনো ম্যাচের প্রথমার্ধে তারা একটি শটও নিতে পারেনি। সেই চিত্র শেষ পর্যন্ত আর বদলায়নি।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT