ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইউ এন ও আব্দুর রহমান বন্যা দুর্গত এলাকা ধোপাছড়ী ইউনিয়ন পরিদর্শন

author
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬ সকাল ৭:০৩
ad003
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার  প্রত্যান্ত দুর্গম ধোপাছড়ী ইউনিয়নের সম্প্রতি বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। লক্ষ লক্ষ টাকার সবজি ক্ষেত বন্যার পানিতে ডুবে যায়, অনেক মৎস্য চাষির পুকুর বন্যার পানিতে ডুবে মাছ চলে যায়, অনেক পরিবার বন্যার পানিতে তলিয়ে যাওয়া ঘরবাড়িতে এখনো ঢুকতে পারে নাই। এই সমস্ত ক্ষয়ক্ষতি তদারকি করার লক্ষ্যে ষড়জমিনে উপজেলা প্রশাসন নির্বাহী অফিসার আব্দুর রহমান গত শনিবার (১৮ জুলাই) দুপুরে ১৭/১৮ জনের একটি বহর মানবিক সংগঠন 

" আমাদের সেনবাগ" অনলাইন প্লাটফর্মকে সাথে নিয়ে বন্যার পানিতে ডুবে যাওয়া ধোপাছড়ী ইউনিয়নের অসহায় পরিবারের মধ্যে প্রতি পরিবারকে পাঁচ হাজার (৫০০০) টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করেন। "আমাদের সেনবাগ" অনলাইন প্লাটফর্মের এই আর্থিক অনুদান পেয়ে পরিবারগুলো আবেগাপ্লুত হয়ে পড়ে এবং দুই হাত তুলে দোয়া করে।

এই সময় উপস্থিত ছিলেন, চন্দনাইশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভূঁইয়া, ধোপাছড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লতিফা বেগম, সাবেক চেয়ারম্যান আবু ইউসুফ চৌধুরী ,দৈনিক যায়যায়দিন পত্রিকার চন্দনাইশ প্রতিনিধি ওসমান চৌধুরী, ধোপাছড়ী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক ও ১ নং ওয়ার্ড মেম্বার মুজিবুল হক খোকা, ধোপাছড়ী ইউনিয়ন বিএনপি'র সাবেক সদস্য সচিব ও ৬ নং ওয়ার্ড মেম্বার মোজাম্মেল হক, ৫ নং ওয়ার্ড মেম্বার মোঃ নাসির উদ্দিন, এলডিপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ সহ স্থানীয় জনগণ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT