ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় র‌্যাবের অভিযানে ১০০ কেজি গাঁজা উদ্ধার

author
ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬ সকাল ৭:০৯
ad003
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হলেও র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই সন্দেহভাজন মাদক কারবারি পালিয়ে যান।

রোববার দুপুর তিনটার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভারের নিচে মালিগ্রাম বাজারের দক্ষিণ পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

সোমবার র‌্যাব-১০ এর প্রেস বিজ্ঞপ্তি পেয়ে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে একটি কাভার্ড ভ্যান সন্দেহজনকভাবে থামানো হলে র‌্যাব সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে ভ্যানে থাকা দুই ব্যক্তি দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।

র‌্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে পালিয়ে যাওয়া ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি বলে জানা গেছে। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে ফরিদপুর, ভাঙ্গাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল।

উদ্ধার হওয়া গাঁজা ও জব্দ করা কাভার্ড ভ্যান প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাব-১০ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত 'জিরো টলারেন্স' নীতির অংশ হিসেবে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT