ঢাকা | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ইং | ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে সিংগাইরে লাখ টাকা জরিমানা, সরঞ্জাম জব্দ

author
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬ সকাল ৭:১৪
ad003
অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটার অপরাধে মানিকগঞ্জের সিংগাইরে আব্দুল জলিল নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

রবিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার বলধারা এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজালা সহকারি কমিশনার (ভূমি) মো: হাবেল উদ্দিন। সেই সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত দুইটি সেলু মেশিন, দুইটি পাম্প, দুইটি চেসিস, তেইশটি ড্রাম ও আশি ফুট পিভিসি পাইপ জব্দ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বলধারা এলাকার বাসিন্দা আব্দুল জলিল ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে পুকুর থেকে মাটি উত্তোলন করছিলেন। এতে আশপাশের কৃষিজমি ও পরিবেশ হুমকির মুখে পড়ে। এমন সংবাদ পেয়ে রবিবার বিকেলে ওই এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এসময় অভিযোগের সত্যতা পেয়ে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ১৩ ধারা মোতাবেক অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটিকাটার অপরাধে আব্দুল জলিলকে এক লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত দুইটি সেলু মেশিন, দুইটি পাম্প, দুইটি চেসিস, তেইশটি ড্রাম ও আশি ফুট পিভিসি পাইপ জব্দ করা হয়।

ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: হাবেল উদ্দিন বলেন, অর্থদণ্ডপ্রাপ্ত আব্দুল জলিল প্রশাসনের বিধিনিষেধ উপেক্ষা করে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কেটে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়। জনস্বার্থে পরিবেশ ও কৃষি জমি রক্ষায় অবৈধ ভাবে মাটিকাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT