ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে নব গঠিত উপজেলা ছাত্র দলের মতবিনিময়

author
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬ সকাল ৮:১০
ad003
মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন, সদ্য  গঠিত  মোহনগঞ্জ উপজেলা ছাত্র দলের পুর্নাঙ্গ কমিটি। 

রোববার (১৯ জুলাই)  রাত আটটায়  মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এ মত বিনিময় অনুষ্ঠিত হয়। 

মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আলতাব হোসেন।  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোহনগঞ্জ  উপজেলা ছাত্র দলের সভাপতি জামিউল ইসলাম রাকিব। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা  ছাত্র দলের সাধারণ সম্পাদক নাজমূছ সাদী চৌধুরী অপু। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সহ- সভাপতি নোমান আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মানব গোস্বামী, যুগ্ম সম্পাদক যুবায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক কিরন খাঁ,প্রচার সম্পাদক মো: সৈারভ খান,দপ্তর সম্পাদক রিয়াজ রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে কাজ করতে চায় নবগঠিত মোহনগঞ্জ উপজেলা ছাত্র দল। শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত নেতা কর্মীরা। মাদক মুক্ত শিক্ষা বান্ধব সমাজ গঠনে কর্মপরিকল্পনা করছেন বলেও জানান তিনি। 

অসচ্ছল  শিক্ষার্থীদের পড়াশোনা নিশ্চিত করতে আর্থিক সহায়তা প্রদানে স্কুল কলেজের শিক্ষা তহবিলের অর্থ সঠিক ভাবে ব্যবহারব করা প্রয়োজন। এর 
উদ্দেশ্যে সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এবং 
 অচিরেই তা কার্যকর হবে এ কথাও বলেন। 

তিনি আরও বলেন, মাদক মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে উপজেলা  ছাত্র দল আন্তরিক ভাবে কাজ  করবে। সাধারণ শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পড়াশোনা করতে পারে  প্রতিটি বিদ্যালয়ে সেই পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে উপজেলা  ছাত্র দল।

 ছাত্র দলের কাজে গঠনমূলক আলোচনা ও সমালোচনা করার জন্য  সাংবাদিকদের প্রতি অনুরোধে জানান সভাপতি। তিনি বলেন,  সাংবাদিকদের পাশে নিয়ে মোহনগঞ্জকে একটি উন্নত শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক নাজমূছ সাদী চৌধুরী অপু বলেন, হাওরাঞ্চলে সাধারণ শিক্ষার্থীদের চিন্তা করে  মোহনগঞ্জ সরকারী কলেজে অনার্স পরীক্ষার কেন্দ্র চালু করতে উদ্যোগ নেয়া হয়েছে। 

এ নিয়ে স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের সাথে আলোচনা হয়েছে।  বর্তমানে নেত্রকোনা গিয়ে অনার্স পরীক্ষা দিতে হয়।  মোহনগঞ্জ সরকারি কলেজে এ কেন্দ্র চালু হলে এ অঞ্চলের শিক্ষার্থীরা উপকৃত হবে। 

অপু সাংবাদিকদের উদ্যেশ্যে বলেন মোহনগঞ্জ উপজেলা ছাত্র দল মোহনগঞ্জ উন্নয়নে কাজ করতে চায়,  আপনারা আমাদের পরামর্শ দিয়ে পাশে থেকে  আমাদের দিয়ে  কাজ করান।

অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, মোহনগঞ্জ উপজেলা  প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আলতাব হোসেন, সাধারণ সম্পাদক মাসুম আহমেদ, সিনিয়র সহ- সভাপতি মো: ওমর ফারুক, যুগ্ম সম্পাদক লুৎফর রহমান, কোষাধ্যক্ষ সুশান্ত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক জি এম জাকারিয়া তুষার, সম্মানিত সদস্য মোঃ জায়েদ হাসন, , প্রচার সম্পাদক মোজাহিদ হোসেন, প্রযুক্তি সম্পাদক জিয়ান, আজিজুল ইসলাম প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT