ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের জালে তিন মাদক কারবারি, ফুলপুরে উদ্ধার ১ কেজি গাঁজা

author
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬ সকাল ৮:৩৮
ad003
ময়মনসিংহের ফুলপুরে পুলিশের বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফুলপুর থানা পুলিশ। 

গতকাল রোববার (১৯ জুলাই) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও গাঁজা উদ্ধার করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ঠাকুর বাখাই (সর্চাপুর) বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় পূর্ব বাখাই এলাকার আব্দুল বারেকের পুরি-সিঙ্গাড়া দোকানের সামনে পাকা সড়ক থেকে হালুয়াঘাট উপজেলার সর্চাপুর (আমতৈল) গ্রামের মো. শাহ আলমের (৩২) কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা এবং ফুলপুর উপজেলার পূর্ব ঠাকুর বাখাই গ্রামের মো. আবু ইউসুফের (২৩) কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ফুলপুর উপজেলার গোদারিয়া গ্রামের সাজন ওরফে রাজন ওরফে দোলনের (২৪) দক্ষিণ দুয়ারী এলাকার হাফ-বিল্ডিং বসতঘরে তল্লাশি চালায়। এ সময় ঘরের পশ্চিম পাশের কক্ষের খাটের নিচে কালো পলিথিনে মোড়ানো দুটি পুটলি থেকে সাজনের দেখিয়ে দেওয়া মতে ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

এ নিয়ে অভিযানে মোট এক কেজি গাঁজা জব্দ করা হয় এবং তিনজনকে গ্রেফতার করা হয়। 

ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন জানান, এ ঘটনায় ফুলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT