ঢাকা | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ইং | ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

author
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬ সকাল ৮:৪৮
ad003
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন উপলক্ষে পাবনার ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই ২০২৬) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, ভাঙ্গুড়া, পাবনা।

সভায় সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় আগামী জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, আইন-শৃঙ্খলা, শৃঙ্খলাবদ্ধ আয়োজন, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের দায়িত্ব বণ্টন এবং দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং দিবসটির তাৎপর্য সবার মাঝে ছড়িয়ে দিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু ও সুন্দরভাবে সকল কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT