ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দপুরে লটারি, জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

author
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬ সকাল ১০:১৫
ad003
নীলফামারীর সৈয়দপুরে গ্রামীণ কুটির ও শিল্প মেলার নামে লটারি, জুয়া ও অশ্লীলতা বন্ধের দাবিতে রোববার (১৯ জুলাই) জোহরের নামাজ শেষে শহরের রংপুর রোডের বড়-মসজিদ থেকে সচেতন নাগরিক সমাজ-সৈয়দপুরের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। 

মিছিলটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিমানবন্দর সড়কের ট্রাফিক বক্সের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তারা মেলার নামে লটারি ও জুয়া বন্ধ করার দাবি জানিয়ে বলেন, বিনোদনের আড়ালে কোনো ধরনের জুয়া গ্রহণযোগ্য নয়। জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত লটারি ও জুয়ার বন্ধ করার কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই। সমাবেশে বক্তব্য রাখেন-সংঠনে উপদেস্টা হাফেজ মাওলানা নুরুল হুদা, সভাপতি গোলাম রব্বানী, জামে আরাবিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ইলিয়াছ রিয়াজি, শাহবাজ উদ্দিন সবুজ প্রমুখ।

উল্লেখ্য, মেলায় লটারি ও জুয়া বন্ধের দাবিতে এর আগেও মিছিলসহ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তাছাড়া লটারি ও জুয়া বন্ধে গত তিনদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করেছে সচেতন নাগরিক সমাজ’ সৈয়দপুর সংগঠন। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT