ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৩৬০ কেজি গাঁজাসহ কসবায় মাদক কারবারি গ্রেপ্তার

author
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬ সকাল ১১:১৬
ad003
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৩৬০ কেজি গাঁজাসহ শাকিল নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে উপজেলার বিনাউটি ইউনিয়নের হাজীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এক সময় মাদকদ্রব্য বহনকারী নম্বরপ্লেটবিহীন একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত শাকিল কসবা উপজেলার কালতা গ্রামের শফিক মিয়ার ছেলে। এ ঘটনায় কসবা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত শাকিল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে সে একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ইতিপূর্বে থানায় আরো ৪টি মাদক মামলা রয়েছে। জেলা পুলিশের মিডিয়া উইং থেকে এই তথ্য জানা গেছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT