ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা

author
লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬ সকাল ১১:৫৩
ad003
লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই)  লালপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরকত উল্লাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড় ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মুনজুর রহমান, লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াজেদ আলী মৃধা প্রমুখ।

সভায় লালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, লালপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। গত জুন মাসে ৩৩ টি মামলা হয়েছে। এরমধ্যে রয়েছে মাদক  ৮ টি, চুরি ৫ টি , সড়ক দুর্ঘটনা ১ টি, ধর্ষণ ২ টি, অনান্য ১৭ টি। অপমৃত্যুর মামলা হয়েছে ৪ টি।

গত মে মাসে মোট মামলা ছিল ৪৩ টি, জুন মাসে মামলার সংখ্যা কমে এসেছে। লালপুর থানা পুলিশ জুন মাসে ৯৯ পিচ ইয়াবা উদ্ধার করেছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT