ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেসকোতে জিয়া পরিষদের সদস্য সংগ্রহ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

author
যাযাদি রিপোর্ট

প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬ দুপুর ২:৩৮
ad003
জিয়া পরিষরে ডেসকো শাখার উদ্যোগে সদস্য সংগ্রহ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হলো। এ সংক্রান্ত আলোচনা সভায় বক্তারা বিএনপি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে বলে জানান। 

সোমবার (২০ জুলাই) বিকেল পাচটায় ডেসকোর (ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কম্পানী) প্রশিক্ষণ ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য আব্দুল্লাহ হিল মাসু।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ হিল মাসুদ বলেন, জিয়া পরিষদ বিএনপির একটি বুদ্ধিভিত্তিক সংগঠন। তাই সংগঠনের নেতাকর্মীরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইতিহাস জানার আহ্বান জানান। কারণ শহীদ জিয়া বাংলাশেকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার ভিত্তি তৈরি করেছেন। দেশের গণতন্ত্র সংকটে পড়লে বিএনপি তা পুনরুদ্ধারে ভূমিকা রাখে। 

তিনি আরো বলেন, বিএনপি জনগণের ভালোবাসা নিয়ে রাজনীতি করে। দলটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে প্রতিশ্রæতিবদ্ধ। একই সঙ্গে জিয়া পরিষদের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্ম করলে তা কোনোভাবেই সহ্য করা হবে না বলেও তিনি সর্তক করেন। 

অনুষ্ঠানে নতুন সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয় এবং বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য কৃষিবি মো. মনোয়ারুল ইসলাম এনাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জিয়া পরিষদ ডেসকো শাখার সভাপতি সাজেদুল করিম। অনুষ্ঠানে বক্তব্য নে ডেসকো শাখার সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেসকো শাখার সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর মোগল। অনুষ্ঠানে জিয়া পরিষ ডেসকো শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও নবনিযুক্ত সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT