ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬ ভোর ৪:৫৩
ad003
রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট রোডের গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে।

আজ মঙ্গলবার (২১ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

দগ্ধরা হলেন- মো. শাহিন (২৪), তার স্ত্রী মোছা. ফাহিমা আক্তার (২১) এবং শাহিনের আট বছর বয়সী ভাগ্নি হাফসা আক্তার।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বাসার ভেতরে গ্যাস জমে থাকার পর বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে পরিবারের তিন সদস্য দগ্ধ হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, গ্যাস লাইন থেকে লিকেজ হওয়ায় ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। পরে বৈদ্যুতিক সুইচ চালু করার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT