ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তাগাছাকে বাল্যবিয়ে ও শিশুশ্রম মুক্ত আদর্শ উপজেলা ঘোষণা

author
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬ সকাল ৬:৫২
ad003
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত আদর্শ উপজেলা হিসেবে উদযাপন ও ঘোষণা উপলক্ষ্যে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার শহরের নন্দীবাড়ীতে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ জামালপুর এসিও’র সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ, নর্দান বাংলাদেশের কো-অর্ডিনেটর তানজিমুল ইসলাম, মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাহেলা পারভীন রুমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. জাকিয়া সুলতানা, ভেটেরিনারী সার্জন আনোয়ার পারভেজ নিহন, ইসলামকি ফাউন্ডেশন কর্মকর্তা মাওয়ালানা সাখাওয়াত হোসেন প্রমুখ।

ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের মুক্তাগাছা এপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব ফোরামের সভাপতি রেজুয়ান আল কাফি ও শিশু ফোরামের সিনথিয়ার সঞ্চালনায়

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত করণে আদর্শ উপজেলা ঘোষণা ফলক উন্মোচন এবং ঘোষণা পত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও বেসরকারী সংস্থার প্রতিনিধি, শিশু প্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, ভিডিসি সদস্য, ধর্মীয় নেতা ও সাংবাদিকবৃন্দ অংশ গ্রহন করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক এবং সামাজিক সংগঠনের সম্মিলিত প্রচেষ্টার ফলেই মুক্তাগাছা এ অর্জন করতে সক্ষম হয়েছে। এ ধারা অব্যাহতরাখতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানানো হয়।

অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের নিরাপদ, শিক্ষাবান্ধব ও অধিকারভিত্তিক পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT