ঢাকা | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ইং | ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
৫ নারীসহ আটক-১১, জেল-জরিমানা, হোটেল সিলগালা

গোপালগঞ্জে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ

author
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬ সকাল ৬:৫৮
ad003
হোটেল ব্যবসার পরিবর্তে অসামাজিক কার্যকলাপ চালিয়ে অসাধৃ ব্যবসার দায়ে গোপালগঞ্জ শহরতলীর ঘোনাপাড়ায় দক্ষিণ বাংলা গেষ্ট হাউজ থেকে ৫নারীসহ ১১জনকে আটক করে বিভিন্ন মেয়াদে ও বিভিন্ন অংকের জারিমানা করা হয়েছে। 

জেল-জরিমানাপ্রাপ্তরা হলেন, তানিয়া আক্তারকে (২২) ৪০ হাজার টাকা জরিমানা আনাদায়ে ১ মাসের জেল, শীলা আক্তারকে (১৮) ১৫ হাজার টাকা জরিমানা আনাদায়ে ১ মাসের কারাদন্ড, শরীফুল ইসলামকে (১৮) ১৫ হাজার টাকা জরিমানা আনাদায়ে ১ মাসের কারাদন্ড, প্রীতিকে (১৮) ৩০ হাজার টাকা জরিমানা আনাদায়ে ১ মাসের কারাদন্ড, শহীদ মাহমুদকে (৩১) ২০ হাজার টাকা জরিমানা আনাদায়ে ১ মাসের কারাদন্ড, মারিয়াকে (১৮) ১৫ হাজার টাকা জরিমানা আনাদায়ে ১ মাসের কারাদন্ড, মুরসালিন শেখকে (২২) ১৫ হাজার টাকা জরিমানা আনাদায়ে ১ মাসের কারাদণ্ড, লিজা আক্তারকে (২৮) ৩০ হাজার টাকা জরিমানা আনাদায়ে ১ মাসের কারাদন্ড, কাদের চৌধুরীকে (৩৬) ২০ হাজার টাকা জরিমানা আনাদায়ে ১ মাসের কারাদন্ড, মাহমুদ ফকিরকে (১৯) ৭ দিনের কারাদন্ড ও হোলেটে ম্যানেজার সিজান ফকিরকে (১৯) ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

সোমবার বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকার ওই হোটেলে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিরুদ্ধ দেব রায় এ জেল-জরিমানা প্রদান করেন। এ ঘটনায় ওই হাটেল সীলগালা করেন ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিরুদ্ধ দেব রায় জানান, সদর উপজেলার ঘোনাপাড়া এলাকার দক্ষিণ বাংলা গেষ্ট হাউজে অসামাজিক কার্যকলাপ চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ওই হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে ৫ নারীসহ ১১ জনকে আটক করা হয়। পরে আটককৃতদের বিভিন্ন অংকে জরিমানা ও অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়। এসময় দক্ষিণ বাংলা গেষ্ট হাউজ সীলগালা করে দেয়া হয়।

ভ্রাম্যমান আদালতের এই বিচারক আরো জানান, গত বছরের নভেম্বর মাসেও অসামাজিক কার্যকলাপের দায়ে দক্ষিণ বাংলা গেষ্ট হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। তারপরেও তারা একই অপরাধে লিপ্ত রয়েছে, একারনে হোটেলটি সিলগালা করে দেওয়া হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT