ঢাকা | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ইং | ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি সরকার হাওয়ায় ভেসে আসে নাই

- মুক্তিযুদ্ধ মন্ত্রী অ্যাড আহমেদ আযম খান

author
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬ সকাল ৮:১৬
ad003
মুক্তিযুদ্ধ মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন বিএনপি সরকার হাওয়ায় ভেসে আসেনাই। মানুষের একপঞ্চাশ ভাগ ভোট পেয়ে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনে সরকার গঠন করেছে। কাজেই ওই সমস্ত বক্তৃতা যদি বাদ না দেন জনগণই আপনাদের প্রত্যাখান করবে। 

সোমবার (২০ জুলাই) রাত ৯টায় সখীপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মানুষকে নানানভাবে টাকা পয়সার লোভ দেখিয়ে, যেখানে ২৫ লাখ টাকা করে প্রার্থীদের খরচ করবার কথা ৩০০ প্রার্থীকে ২২ হাজার কোটি টাকা খরচ করে আসন পেয়েছেন ৭০ এর মতো। আমরা ওই হাজার কোটি টাকার মধ্যে নাই। নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, জনগণ আমাদেরকে ২১২ আসনে পাস করিয়েছে। ওই সমস্ত হুমকি ধমকি না দিয়ে আসুন আলাপ আলোচনা করে এই দেশটাকে আমরা সমৃদ্ধির পথে নিয়ে যাই। আপনারা যদি ওই সমস্ত হুমকি ধমকি দেন, তাহলে তো আপনারা আওয়ামীগের স্বরেই কথা বলছেন। ফ্যাসিবাদের ভাষায় কথা বলছেন।

এসময় তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, আমরা যদি এই ষড়যন্ত্রকে নস্যাৎ করতে চাই তাহলে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এই ফ্যাসিবাদের দোসররা, ওই মৌলবাদী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার জন্য, আর দেশপ্রেমিক সরকারকে ফেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। আপনারা যদি সতর্ক না থাকেন তাহলে রাষ্ট্র, সরকার এবং গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে আর ক্ষতিগ্রস্ত হব আমরা। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সহ-সভাপতি আকবর হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হাসান সহ বিএনপি ও অঙ্গ-সংগঠনীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT