ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে ডেঙ্গু পরিস্থিতির অবনতি, আক্রান্ত গত বছরের দ্বিগুণ

author
ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬ সকাল ৮:২০
ad003
ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই শনাক্ত হচ্ছে নতুন রোগী। পরিস্থিতি মোকাবিলায় জেলা শহরের সাতটি এলাকাকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, কাটপট্টি, বান্দা ঘাট, বাঁশপট্টি, কলাবাগান, স্টেশন রোড, সিটি পার্ক ও ফকির বাড়ি এলাকায় ডেঙ্গুর ঝুঁকি বেশি। এসব এলাকায় মশা নিয়ন্ত্রণ এবং জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে ২৬ জন, নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং রাজাপুরে ১১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঝালকাঠি শহরের কলাবাগান ও ফকির বাড়ি এলাকার দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগ বলছে, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সমন্বিত উদ্যোগই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ঝালকাঠি সদর হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা. আবুয়াল হাসান জানান, চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে। তিনি জ্বর দেখা দিলে দ্রুত ডেঙ্গু পরীক্ষা করানোর পাশাপাশি বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT