ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

author
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬ সকাল ১০:১০
ad003
হবিগঞ্জের বাহুবল উপজেলার বালিচাপড়া গ্রামে মাদক সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে অপ্রীতিকর ও উচ্ছৃঙ্খল আচরণ করায় নাছির (২২) নামে এক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২১ জুলাই ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নাছির মাদক সেবনের পর পরিবারের সদস্যদের সঙ্গে অশোভন ও উচ্ছৃঙ্খল আচরণ করলে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার কাছ থেকে ১ পুরিয়া গাঁজা ও ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে জব্দকৃত মাদকদ্রব্য জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বাহুবল থানা পুলিশের সদস্য এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT