দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযানেমোঃ শাহিন বাবু (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ সময় ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, একটি মোটরসাইকেল এবং বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়েছে। জব্দ করা আলামতের আনুমানিক মূল্য ৪ লাখ ৪৪ হাজার ১০০ টাকা।
আটক মোঃ শাহিন বাবু (২৮), দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নের কুতইড় মাঝাপাড়া, গ্রামের আব্দুর রশিদ এর ছেলে।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান পিএসসি জানান ১৯ থেকে ২১ জুলাই দায়িত্বপূর্ন বিভিন্ন এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চালানো হয়। ব্যাটালিয়নের অধীনস্থ কাটলা বিশেষ ক্যাম্প, বড়গ্রাম ও দাইনুর বিওপির সদস্যরা পৃথক তিনটি অভিযান পরিচালনা করেন।
অভিযানে একজনকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৩ হাজার ১৭২টি ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, একটি মোটরসাইকেল এবং ২৪০ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৪৪ হাজার ১০০ টাকা।
তিনি বলেন সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কঠোর অবস্থান বজায় রাখা হবে।