ঢাকা | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ইং | ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বম্ভরপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের পরিচিতি ও মতবিনিময় সভা

author
বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬ দুপুর ১২:০৫
ad003
বিশ্বম্ভরপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার  সকিনা আক্তারের যোগদান উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক পরিচিতি ও মত বিনিময়ও সভা অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার (২১ জুলাই) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, নবাগত উপজেলা নির্বাহী অফিসার সখিনা আক্তার। পরিচিত সভায় উপস্তিত ছিলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও প্রেসক্লাব প্রতিনিধিবৃন্দ।

পরিচিতি সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার( ভূমি) মোঃ মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির প্রথম যুগ্ন আহবায়ক আশিকুর রহমান আশিক, বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান এডভোকেট ছবাব মিয়া, ধনপুর ইউপি চেয়ারম্যান মোঃ মিলন মিয়া, প্রেস ক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সম্পাদক সালেহ আহমদ জামায়াতে ইসলামির নায়েবে আমির মাওলানা সুলতান আহমদ, সেক্রেটারি মোঃ হোসেন আহমদ, সাংবাদিক শফিউল আলম, এনসিবি প্রতিনিধি শাহ রাকিব, শাহনুর আলম, জমিয়ত প্রতিনিধি মাওলানা আবুল কাশেম, মুক্তিযোদ্ধা প্রতিনিধি সৈয়দ জসিম উদ্দিন, মাওলানা হেদায়েতুল্লাহ, আব্দুল জব্বার, মোহাম্মদ বাচ্চু মিয়া, প্রমুখ।

বক্তাগণ নবাগত  উপজেলা নির্বাহী অফিসার কে  উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। মাদক নির্মূল, যোগাযোগ উন্নয়ন, শিক্ষার উন্নয়ন সহ বিভিন্ন সমস্যা সমাধানের কথা তুলে ধরেন।

 নবাগত উপজেলা নির্বাহী অফিসার বক্তব্য গুলো মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং সবার সার্বিক সহযোগিতায় এ উপজেলাকে নান্দনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT