ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৫১টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ধ্বংস

author
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩১
ad003
পাবনার ভাঙ্গুড়া উপজেলার কাজিটোল, বেতুয়ান, দিলপাশার ও মাগুড়া এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে মৎস্য ও জলজ প্রাণী ধ্বংসের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টায় পরিচালিত এ অভিযানে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযান চলাকালে বিভিন্ন স্থান থেকে ৫১টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। জব্দকৃত জালগুলোর আনুমানিক মূল্য ২ লাখ ৪ হাজার টাকা।

অভিযানে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলার উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আজম এবং ভাঙ্গুড়া থানার এসআই (নি.) নাইমুর রহমান।

উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার দেশের মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এসব জালের মাধ্যমে ছোট মাছ, রেণু পোনা ও অন্যান্য জলজ প্রাণী নির্বিচারে ধ্বংস হয়। এ কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী এ ধরনের জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তিনি সকলকে নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT