ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে গারদখান থেকে পালানো ডাকাতি মামলার আসামি সম্রাট গ্রেপ্তার

author
গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৫০
ad003
গাজীপুর সদর মেট্রো থানা পুলিশের হেফাজতে গারদখানা থেকে পালিয়ে যাওয়া ডাকাতি মামলার আসামি সম্রাটকে ময়মনসিংহ থেকে পুনরায় গ্রেপ্তার করেছে র‌্যাব ও গাজীপুর সদর মেট্রো থানা পুলিশের যৌথ দল। তার বিরুদ্ধে নতুন করে পলায়নের অভিযোগে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার (১৯ জুলাই) দিবাগত রাতে নগরীর বোর্ডবাজার এলাকা থেকে সম্রাটকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গাজীপুরসহ দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুরে আদালতে নেওয়ার প্রস্তুতিকালে গারদখানায় কৌশলে হাতকড়া থেকে হাত বের করে পালিয়ে যায় সে।

ঘটনার পরপরই গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিট, সদর মেট্রো থানা পুলিশ এবং র‌্যাব সমন্বিতভাবে অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে পালানোর মাত্র ৯ ঘণ্টার মধ্যেই ময়মনসিংহ থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম জানান,  র‌্যাব ও থানা পুলিশের যৌথ অভিযানে সম্রাটকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পলায়নের ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার বলেন, আসামি পালিয়ে যাওয়ার ঘটনাটি আমরা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নিয়েছি। ঘটনার পরপরই র‌্যাব ও জিএমপির বিভিন্ন ইউনিটকে সমন্বিতভাবে অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার এবং পুলিশের দ্রুত তৎপরতার ফলে মাত্র ৯ ঘণ্টার মধ্যেই পলাতক আসামিকে পুনরায় গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় জিএমপি সব সময়ই জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT