ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিবপুরে ব্র্যাকের ধান মাড়াই যন্ত্র পেলেন একজন প্রান্তিক কৃষক

author
নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬ সকাল ৯:০৩
ad003
 গ্রামীণ কৃষি খাতকে আধুনিকায়নের লক্ষ্যে নরসিংদীর শিবপুরে ব্র্যাকের পক্ষ থেকে স্থানীয় একজন প্রান্তিক কৃষককে একটি ধান মাড়াই যন্ত্র দেয়া হয়েছে। ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স দাবি কর্মসূচির উদ্যোগে সেন্ট্রাল-৩ ডিভিশনের নরসিংদী অঞ্চলের আওতাধীন শিবপুর অফিসে গতকাল মঙ্গলবার বিকালে আনুষ্ঠানিকভাবে কৃষকের হাতে এই মাড়াই যন্ত্র তুলে দেয়া হয়। 

এসময় ব্র্যাকের নরসিংদী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আবদুল জব্বার, ডিভিশনাল সেক্টর স্পেশালিস্ট মোঃ আশরাফুল আলম, শিবপুর এলাকা ব্যবস্থাপক মোঃ মফিজুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মোঃ রাসেল আকন্দ, জেলা কৃষি কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আল শরীফ, মানবসম্পদ কর্মকর্তা মুন্সি রফিক উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। 

ধান মাড়াই যন্ত্রটি পেয়েছেন নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের জয়মঙ্গল গ্রামের আবদুল বাছেদ-এর স্ত্রী শরিফা বেগম। এই মাড়াই যন্ত্রটি পেয়ে শরিফা বেগম ভীষণ খুশি। 

তিনি বলেন, এই ধান মাড়াই যন্ত্রটি পেয়ে আমি অনেক আনন্দিত। এই মাড়াই যন্ত্রটি তার নিজের চাহিদা মিটিয়ে তার পরিবারের জন্য বাড়তি আয়ের পথ সৃষ্টি করেছে। এই বাড়তি আয় দিয়ে  তিনি তাদের পরিবারকে আরো স্বাবলম্বী এবং আরো সচ্ছল করতে পারবেন। এমন উদ্যোগ যেন আরো বৃহৎ পরিসরে নেয়া যায় এর জন্য ব্র্যাকের কাছে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT