ঢাকা | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ইং | ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে এলজিইডির তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

author
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬ দুপুর ১২:২২
ad003
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর উদ্যোগে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার নির্ধারণ ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকাল ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম। 

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জিআইএস স্পেশালিস্ট (বেটস)-এর প্রকৌশলী ফাহিম শাহরিয়ার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানা, উপজেলা শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া।

কর্মশালায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্কের তথ্য হালনাগাদ, সড়কের অগ্রাধিকার নির্ধারণ, তথ্য যাচাইয়ের পদ্ধতি এবং পরিকল্পিত অবকাঠামো উন্নয়নে নির্ভুল তথ্যের গুরুত্ব তুলে ধরা হয়।

 অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী, সার্ভেয়ার, কার্যসহকারী, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।






সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT