ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পরশুরামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

author
পরশুরাম ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬ বিকেল ৫:০৮
ad003
পরশুরামে বিয়ে বাড়িতে স্টেজের  লাইটিং করার সময়  বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইমন মজুমদার (২০) নামে এক যুবকের মৃত্যু। 

বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৬ টার সময়  উপজেলা মির্জানগর মহেশপুষ্করনী  এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সাইমন  পরশুরাম উপজেলার পূর্ব সাহেবনগর এলাকার বাসিন্দা। নিহত সাইমন পূর্ব সাহেব নগর   শাহ আলমের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায় বুধবার মহেশপুষ্করনী  এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানের স্টেজে লাইটিংয়ের বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় অসাবধানতার কারণে  বিদ্যুৎস্পৃষ্ট হন সাইমন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাইমন পরশুরাম বাজারের কলেজ রোডে ‘সায়মন্ড ইভেন্ট’ নামে একটি ইভেন্ট ব্যবসা পরিচালনা করতেন। 

 সাইমনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন, বন্ধু-বান্ধব ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়ার উদ্যোগ নেওয়া হলে স্বজন ও স্থানীয়রা এতে আপত্তি জানান। এ সময় বিপুলসংখ্যক মানুষ হাসপাতালে জড়ো হয়ে পুলিশকে মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যেতে বাধা দেন। 

একপর্যায়ে পুলিশ ময়নাতদন্ত না করেই মরদেহ স্বজনদের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেয় বলে জানা গেছে।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত ওসি আশ্রাফুল ইসলাম জানান, নিহত সয়মনের লাশ তার মা বিনা ময়নাতদন্তে দাপনের জন্য আবেদন করেন।আমার উর্ধতন স্যারদের নির্দেশে মায়ের কাছে নিহতের লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে। এদিকে একটি অপমৃত্যুর মামলা হচ্ছে। আমরা সরেজমিনে তদন্ত করব।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT