ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

author
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:১০
ad003
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের পলাতক  সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নাজিম উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার  রাত ৮ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর  পাঁচলাইশ থানা ও সীতাকুণ্ড মডেল থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর থেকে দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় একাধিক মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মো.  আলমগির হোসেন যায়যায়দিনকে বলেন , গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ থানাধীন  এলাকা থেকে নাজিম উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বিএনপির নেতা আসলাম চৌধুরীর বাড়িতে ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার ১২ নম্বর আসামি। এছাড়া তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় আরও একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT