ঢাকা | সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ইং | ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবির ফুটপাতে নবজাতকের মরদেহ

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬ সকাল ৫:০৬
ad003
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এএফ রহমান হলের পাশের ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২২ জুলাই) রাত ৯টার দিকে শাহবাগ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তারক কুমার হালদার নবজাতকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে এ এফ রহমান হল ও গিয়াস উদ্দিন আবাসিক এলাকার মাঝামাঝি জায়গার ফুটপাত থেকে ওই নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। ওই সময় মরদেহটি একটি সাদা বাজারের ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ছিল।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ মৃত অবস্থায় নবজাতকটিকে সেখানে ফেলে গেছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। সেই সঙ্গে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT