ঢাকা | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ইং | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুনারুঘাটে মাদক সেবনের অপরাধে মাদকসেবির কারাদণ্ড

author
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬ সকাল ৬:৪৯
ad003
হবিগঞ্জের চুনারুঘাটে এক মাদকসেবিকে তিন মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত ব্যক্তি রতন হাওলাদার (৩৫) উপজেলার গাজীপুর ইউনিয়নের টেকেরঘাট গ্রামের মৃত নুর মোহাম্মদ হাওলাদারের পুত্র। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার (২২জুলাই) বিকালে চুনারুঘাট উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভুমি) মোঃ তৌফিক আনোয়ার, হবিগঞ্জের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর ফনি ভুষন ও চুনারুঘাট থানা পুলিশের একটি টিমের উপস্থিতিতে চুনারুঘাট পৌরসভার পশ্চিম পাকুড়িয়া (গুচ্ছগ্রাম) এলাকায় যৌথ অভিযান চালিয়ে রতন হাওলাদারককে আটক করে। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১)(২১) ধারা গাঁজা সেবনের অপরাধে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT